Sobar Desh | সবার দেশ কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০০, ৯ মার্চ ২০২৫

পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড
ছবি: সবার দেশ

কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

অভিযুক্তের নাম মোঃ রিপন আলী (৩৫) মরহুম ইয়ামুদ্দিনের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ।

অভিযান পরিচালনায় জড়িত নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভেড়ামারা থানার পুলিশ  অভিযান পরিচালনা করেন। এসময় বাহাদুরপুর  ইউনিয়নের বাহাদুরপুর কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে কারাদণ্ড প্রদান করেন।

ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বলেন, সরকারি নদী ও জমি থেকে যারা অবৈধভাবে বালি, মাটি উত্তোলন করবে তাদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত