Sobar Desh | সবার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ১০ মার্চ ২০২৫

মোবাইল কোর্টের অভিযান

সিরাজগঞ্জে  তিন ইটভাটায় জরিমানা, একটি উচ্ছেদ

সিরাজগঞ্জে  তিন ইটভাটায় জরিমানা, একটি উচ্ছেদ
ছবি: সবার দেশ

পরিবেশ সংরক্ষণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর, সিরাজগঞ্জ। 

আজ সোমবার (১০ মার্চ) রায়গঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, রায়গঞ্জ উপজেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মেসার্স বন্ধন/খান ব্রিকস নামক ইটভাটাকে ৫ লাখ টাকা ও মেসার্স খন্দকার ব্রিকস-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স মাস্টার এন্ড সন্স/পিংকি ব্রিকস, পাইকরা, রায়গঞ্জ ইটভাটাটি সম্পূর্ণ চিমনি ও কিলন ভেঙে উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  তুহিন আলম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিবেশ দূষণ সৃষ্টি করছিল। অভিযান চালিয়ে প্রশাসন একটি শক্তিশালী বার্তা দিলো যে, অবৈধ ইটভাটাগুলো আর ছাড় পাবে না। এ ধরনের অভিযান চলমান রাখার দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত