Sobar Desh | সবার দেশ নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ১০ মার্চ ২০২৫

সৈয়দপুর রেলকারখানায় ঈদযাত্রার কোচ মেরামতে ব্যস্ততা

সৈয়দপুর রেলকারখানায় ঈদযাত্রার কোচ মেরামতে ব্যস্ততা
ছবি: সবার দেশ

আসছে ঈদুল ফিতরে অধিক সংখ্যক যাত্রী পরিবহনকে সামনে রেখে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মব্যস্ততা বেড়েছে। 

ঈদে ঘরমুখী যাত্রী পরিসেবায় পশ্চিমাঞ্চল  রেলওয়েতে দুইজোড়া স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।  সে সঙ্গে প্রতিটি আন্ত:নগর ট্রেনে অতিরিক্ত কোচ জুড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আর এসব যোগান দিতে ১২০টি কোচ ভারী মেরামত করা হচ্ছে কারখানাটিতে।  

ক্যারেজ শপের ইনচার্জ (উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী) মমিনুল ইসলাম জানান, খুব ব্যস্ত আমরা। ১০ জনের কাজ করছেন দুইজন শ্রমিক। এ অবস্থায় আমরা যাত্রী সেবা স্বাভাবিক রাখতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১২০টি কোচ মেরামতে কাজ করছি। এরমধ্যে রয়েছে ৯০টি ব্রডগেজ (বড়) ও ৩০টি মিটারগেজ (ছোট) কোচ। এরমধ্যে ৬৮টি কোচ রেলওয়ে পরিবহন বিভাগের কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকি  কোচগুলো  আগামী ২০ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে।  

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান বলেন, জনবল সঙ্কট সত্বেও ঈদুল ফিতরের যাত্রী সেবা আমাদের কাছে সর্বোচ্চ প্রায়রিটি (অগ্রাধিকার)। এবার ঈদে রাজধানী থেকে পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা যাতে নির্বিঘ্নে স্বজনদের সাথে ঈদ করতে পারে সেজন্য প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে। 

পদ্মা সেতু চালুর পর পশ্চিমাঞ্চল রেলপথ সম্প্রসারিত হয়েছে।  ফলে ট্রেনও বেড়েছে।  এদিকে ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে ঈদে দুইজোড়া ট্রেনের চালুরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে সৈয়দপুর রেলওয়ে  কারখানায় ১২০টি কোচ মেরামতের পাশাপাশি আরও ৬০টি কোচ মেরামত করা হচ্ছে বলে জানান তিনি। নিয়মিত কাজের অংশ হিসাবে এসব কাজ করা হচ্ছে তিনি জানান।  

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা