Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৮, ১২ মার্চ ২০২৫

ইটভাটায় জরিমানা,ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ 

ইটভাটায় জরিমানা,ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ 
ছবি: সবার দেশ

ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। মঙ্গলবার (১১ মার্চ) জেলা কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। 

বাংলাদেশ ইট প্রস্তুকারী মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসচী অনুযায়ী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো: মুরাদ হোসেন, সদস্য সচিব মো: হুমায়ুন কবির, ইট ভাটা মালিক মো: লাভলু, জাহাঙ্গীর আলম প্রমুখ। 

বক্তারা সারা দেশের ন্যয় ঠাকুরগাঁও জেলায় নানা প্রতিকুলতার মধ্য দিয়ে ৩৫/৪০ বছর যাবৎ ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছেন উল্লেখ করে বলেন, রাস্তাঘাট, ঘরবাড়ীসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে ইটভাটাগুলো। দেশের উন্নয়নের স্বার্থে সমতা রেখে ইটভাটার মালিকগণ বায়ুদুষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করে যাহা জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ও উপমহাদেশে টেকসই এবং সহজ প্রযুক্তি হিসাবে পরিচিতি পেয়েছে। 

বক্তারা সারাদেশে, একই সাথে ঠাকুরগাঁও জেলায় ইটভাটাগুলোতে মোবাইল কোট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে ৭ দফা দাবি সম্বিলিত একটি স্মারকলিপি পেশ করেন। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত