Sobar Desh | সবার দেশ শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা  প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫৯, ২৯ মার্চ ২০২৫

মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক
ছবি: সবার দেশ

কুমিল্লার মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ ৩ জন  মাদক ব্যাবসায়ী আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শনিবার (২৯ মার্চ) ১টায় মুরাদনগর সদর ইউনিয়নের মাস্টার পাড়া বেড়িবাঁধের ওপর থেকে তাদের আটক করা হয়। 

আটককৃত মাদকব্যাবসায়ীরা হলো কসবা উপজেলার কোল্লাপাথর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জসিম,  দুলাল মিয়ার ছেলে সাইফুল ও মৃত জহির উদ্দিন মোস্তাফা। 

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর বেঁড়ি বাঁধের ওপর  দিয়ে  মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমানের  নেতৃত্বে এসআই রুহুল আমিন ও এসএস আই শামীম আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে  যানবাহনে তল্লাশি চালায়। 

এ সময় একটি গাড়ী  সন্দেহ হলে পুলিশ তাদেরকে নামিয়ে  তল্লাশি করে ১০ কেজি গাজাঁ উদ্ধার করে। পরে ওই ৩ জনকে  আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) জাহিদুর রহমান বলেন, আটককৃত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রোববার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের