Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ২১ মার্চ ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল কুমিল্লা 

রাশেদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন এ বাংলাদেশে করতে দেয়া হবে না। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, তার সঠিক জবাব দেয়া হবে। এ কুমিল্লার মাটি থেকে আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল কুমিল্লা 
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল কুমিল্লা। শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের পর এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং কুমিল্লা মহানগর ও জেলার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

ঝাউতলা ছাতা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্লোগানে মুখরিত রাজপথে বিক্ষোভকারীদের মুখে মুখে ছিলো:

‘তুমি কে, আমি কে, হাসনাত হাসনাত’
‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’
‘ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ’
‘আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর সদস্য সচিব রাশেদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন এ বাংলাদেশে করতে দেয়া হবে না। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, তার সঠিক জবাব দেয়া হবে। এ কুমিল্লার মাটি থেকে আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসেন বলেন, কুমিল্লায় বাহারের অনুমতি ছাড়া কোনো সভা-সমাবেশ হতো না। এখন আওয়ামী লীগের পুনর্বাসনের কথা যারা বলছেন, তারা ভুল করছেন। বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। 

বিক্ষোভ শেষে সমাবেশ থেকে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ