Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৯, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:২১, ৪ এপ্রিল ২০২৫

চাঁদপুরে কুকুর মারা নিয়ে ২ দিনব্যাপী সংর্ঘষ, আহত ৩০

চাঁদপুরে কুকুর মারা নিয়ে ২ দিনব্যাপী সংর্ঘষ, আহত ৩০
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুকুরকে মারতে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) শুরু হওয়া এ সংঘর্ষ বৃহস্পতিবার রাত পর্যন্ত দফায় দফায় চলেছে।

বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই রক্তাক্ত অবস্থায় রয়েছেন এবং তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সংঘর্ষ হয়েছে শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের তালুকদার বাড়ি ও রহিম মেম্বারের বাড়ির লোকজনের সঙ্গে এনায়েতপুর গ্রামের লোকজনের মধ্যে।

বুধবার বিকেলে ধোপল্লা বাজারের এক চায়ের দোকানের সামনে একটি কুকুর বসে ছিলো। ধোপল্লার এক যুবক কুকুরটিকে মারধর করলে, এনায়েতপুরের এক যুবক এতে বাধা দেয়। প্রথমে তাদের মধ্যে হাতাহাতি হয়, পরে এনায়েতপুর থেকে একদল যুবক ধোপল্লা বাজারে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ধোপল্লার একদল লোক এনায়েতপুর গ্রামের মানছুররার বাড়িতে হামলা চালায়। সংঘর্ষের জেরে ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এদিকে, এনায়েতপুরের লোকজন ধোপল্লা গ্রামের কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, হাজীগঞ্জের এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। এনায়েতপুর ও ধোপল্লা দুটি উপজেলার সীমানাবর্তী গ্রাম হওয়ায় দুই থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা