Sobar Desh | সবার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩০, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:৩২, ৮ এপ্রিল ২০২৫

কারামুক্তি মানেই করতালি নয়, টের পেলেন সিরাজগঞ্জের আজিজ

জামিনে কারামুক্ত সাবেক এমপিকে গণধোলাই, আর কেউ কী চাইবে জামিনে মুক্তি?

জামিনে কারামুক্ত সাবেক এমপিকে গণধোলাই, আর কেউ কী চাইবে জামিনে মুক্তি?
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরের আকাশে তখনও পূর্ণিমার আলো ঝলমল করছে না, কিন্তু বড় পুল এলাকায় বোধহয় বজ্রপাত ঘটে গেছে। কারণ, সেদিন সন্ধ্যায় এক অতি দুর্লভ প্রাণীর দেখা মেলে—জেলফেরত এক সাবেক এমপি! জামিনে মুক্তির পর তিনি হয়তো ভাবছিলেন, ভক্তরা নিশ্চয়ই ফুল দিয়ে বরণ করবে! কিন্তু আফসোস! তার ভাগ্যে ছিল জুতার মালা, গণধোলাইয়ের পালা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে, সিরাজগঞ্জ জেলা কারাগারের গেট দিয়ে সদ্য বের হওয়া এ ‘জননন্দিত’ (!) নেতার জন্য অপেক্ষায় ছিলেন বিক্ষুব্ধ ছাত্র ও জনতা। তারা ফুল নয়, বরং কলার চেপে ধরা প্রস্তুত রেখেছিলেন।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক শার্টের কলার ধরে এমনভাবে গাড়িতে তুলতে চাইছেন, যেন ভুল করে হোটেলের বয়েকে নেতা বানিয়ে ফেলা হয়েছে! কেউ কেউ আবার ‘আওয়ামী লীগের দোসর’ বলে হুঙ্কার ছুঁড়ছেন, যেন এ যুগের আলিফ লায়লার রাজনীতি চলছে। আর ফেসবুক লাইভে ছাত্রনেতা মুনতাসির ঘোষণা দিলেন—এই লোকরে বেঁধে প্রকাশ্যে কথা বলাইমু! মানে নেতাকে বানানো হবে লাইভ টক শো-এর মঞ্চ, কিন্তু মঞ্চটি হবে বাঁশের খুঁটি আর মোটা রশিতে বাঁধা।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির পরে সাংবাদিকদের জানান, ছাত্রজনতা সাবেক এমপিকে ঘিরে ধরে। এখন তিনি আমাদের হেফাজতে আছেন। তবে এ হেফাজতের ধরনটা ঠিক জেল থেকে কতটা ভিন্ন, সে প্রশ্ন উঠতেই পারে।

তবে সাবেক এমপি আজিজ নিশ্চয়ই বুঝে গেছেন—দুর্নীতির মামলায় জামিন মানেই এখন আর ‘মুক্তি’ নয়, বরং নতুন এক ইনিংসের শুরু—যার প্রথম বলই হতে পারে ‘গণধোলাই’ নামে পরিচিত নাগরিক কুস্তি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা