Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:০৪, ১৬ এপ্রিল ২০২৫

রহস্যজনক আগুনে পুড়লো ৯ দোকান

রহস্যজনক আগুনে পুড়লো ৯ দোকান
ছবি: সবার দেশ

নোয়াখালী সদর উপজেলার একটি মার্কেটে আগুনে পুড়ে নয়টি দোকান ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের অভিযোগ গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম নরোত্তম পুর গ্রামের আমিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ভস্মীভূত দোকান গুলো হলো, আলমগীর কবির ফার্মেসী, আল্লাহর দান ভ্যারাইটিজ স্টোর, প্রাইম ফ্যাশন টেইলার্স, ইউসুফ ডেকোরেশন, রিসিকা হেয়ার কাটিং, নুরুজ্জামান স্টোর গোডাউন, তাকওয়া এন্টারপ্রাইজ, মোল্লা চা স্টোর ও সালমান সোবহান ভ্যারাইটিজ।  

মার্কেটের মালিক ও ব্যবসায়ী আলমগীর কবির বলেন, রাত সোয়া ১টার দিকে জানতে পারি মার্কেটে আগুন লাগছে। তাৎক্ষণিক এগিয়ে এসে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করি, ওনারা আসার মাত্র আধাঘন্টার ব্যবধানে মার্কেটের সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তারা বলেন, আমরা এখানকার খেটে খাওয়া মানুষ। আমাদের ঘুরে দাঁড়াবার শক্তি নেই, যোগান নেই। ষড়যন্ত্র করে একযোগে মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এতে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগানোর কিছু আলামত আমরা পুলিশের নিকট হস্তান্তর করেছি। আশা করছি পুলিশ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন রুবেল বলেন, উদ্দেশ্য প্রনোদিতভাবে এ আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একযোগে সব দোকানে আগুন জ্বলার দৃশ্যই বলে দেয় এটি পরিকল্পিত। প্রশাসনকে অনুরোধ করবো যাতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হয়।

সদর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মনছুর বয়াতি বলেন, আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।  

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের