Sobar Desh | সবার দেশ শাহ আলম জাহাঙ্গীর, মুরাদনগর প্রতিনিধি 

প্রকাশিত: ০১:৫০, ২২ এপ্রিল ২০২৫

মুরাদনগরে বিনামূল্যে আউশের বীজ ও সার বিতরণ

মুরাদনগরে বিনামূল্যে আউশের বীজ ও সার বিতরণ
ছবি: সবার দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ৭ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় বিনামূলে আউশের বীজ ও রাসায়নিক সার বিতরণ  করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। এসময় জনপ্রতি কৃষককে ১ বিঘা জমিতে চাষের জন্য ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পুর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া অনুকুল থাকলে এবং কৃষকরা সঠিকভাবে পরিচর্চা করলে এ বীজ থেকে চলিত মৌসুমে আশানুরূপ আউশ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের