Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০০:০১, ২৭ মে ২০২৫

নরসিংদীর রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীর রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: সবার দেশ

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের আরশিনগর রেল ক্রসিং থেক বাদুয়াচর রেলগেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ।

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। একমাস আগে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং করা হয়। তারপরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। ওইদিন সকাল ১১ টা থেকে অবৈধ স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান চারদিন অব্যহত থাকবে। উচ্ছেদের পর পুণরায় দখল করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশ ও থানা পুলিশসহ আনসার সদস্যরা সদস্য বৃন্দ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ