Sobar Desh | সবার দেশ ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ৫ জুন ২০২৫

ঝিনাইদহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ঝিনাইদহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোলাম মোস্তফা (৪৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও তাদের একমাত্র সন্তান মাহিম (৫)। তারা ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনার পর নিহতদের লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বালুবোঝাই ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে, তবে এখনো আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা স্ত্রী ও সন্তানকে নিয়ে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা আসাননগর এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া বালুবোঝাই ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়।

দুর্ঘটনাস্থলেই শিশু মাহিমের মৃত্যু হয়। পরে গুরুতর আহত গোলাম মোস্তফা ও তার স্ত্রী সেলিনা খাতুনকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর থেকে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা