Sobar Desh | সবার দেশ মুনির হাসান, (জেলা প্রতিনিধি) গাইবান্ধা

প্রকাশিত: ২২:২৩, ৭ জুন ২০২৫

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ঝড়লো ৮ প্রাণ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ঝড়লো ৮ প্রাণ
ছবি: সবার দেশ

গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৮ ব্যক্তি নিহত হয়েছেন। গত ১৮ ঘন্টার মধ্যে পৃথক ৩টি স্থানে এইসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে- শুক্রবার (৬ জুন) বিকেল সারে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের সৃষ্টিরতল নামকস্থানে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অটোরিকশায় থাকা ৩ যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার বেতকাপা ইউপির খামার নড়াইল গ্রামের নছির উদ্দীনের ছেলে অটোচালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত(১৮) ও ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুরুল (১৮)।

এদিকে শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এছাড়া গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের বোগদহ কলোনি এলাকায় ট্রাক চাপায় সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন।

অপরদিকে বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার  বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ নামক স্থানে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলেই আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম (২৫) নিহত হয়েছেন।

নিহত আনোয়ার হেসেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শিলকুড়ি ইউপির কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তারা দু’জনেই গার্মেন্টসে চাকুরি করতেন। ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এসব সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, ওইসব স্থানে দুর্ঘনার ব্যাপারে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে বলে গণমাধ্যম ও পুলিশের মারফতে জানা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান