Sobar Desh | সবার দেশ কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৫, ১০ জুন ২০২৫

নিহত সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি উদ্ধার 

নিহত সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি উদ্ধার 
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোন থেকে উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ-৪ আসনের নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কোটি টাকার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি। গাড়িটি সাফিনা টাওয়ার নামের আটতলা ভবনের গ্যারেজে রাখা ছিলো বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ভারতের কলকাতায় নিহত এ সাবেক এমপির ব্যবহৃত গাড়িটিই এটি।

গাড়ির খোঁজ পেয়ে স্থানীয়রা সোমবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে।

গাড়িটি কালো রঙের, নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০। গাড়ির ভেতর থেকে সংশ্লিষ্ট কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার পাওয়া গেছে।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন জানান, খবর পেয়ে তারা সাফিনা টাওয়ারের গ্যারেজে গিয়ে গাড়িটি শনাক্ত করেন। গাড়ির কাগজপত্রে নিহত আনোয়ারুল আজিম আনারের নাম পাওয়া গেছে। পুলিশ গাড়িটি থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, গাড়িটি বেশ কয়েক মাস ধরেই ওই গ্যারেজে রাখা ছিলো। গাড়ির মালিকানা নিয়ে এলাকায় গুঞ্জন চলছিলো।

প্রত্যক্ষদর্শী সাব্বির জানান, প্রথমে শুনেছিলাম, এটি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি। পরে পুলিশে খবর দেয়া হলে দেখা যায়, গাড়িটি আসলে সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের। গাড়ির চালক একসময় আওয়ামী লীগ নেতা আজগার আলীর গাড়ি চালাতেন। তিনিই পুলিশকে কাগজপত্র ও স্টিকার হস্তান্তর করেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, গাড়িটি কীভাবে এখানে এলো, কে বা কারা এর সঙ্গে জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা