Sobar Desh | সবার দেশ মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

প্রকাশিত: ০০:২২, ২১ জুন ২০২৫

আপডেট: ০১:০৫, ২১ জুন ২০২৫

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত বহু

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত বহু
ছবি: সবার দেশ

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯ টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাহিন্দ্রার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে সাতজন ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ধারণা করছে, নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বিকেল সাড়ে ৫টায় একই সড়কের তারাকান্দা এলাকায় সরকারি একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত আরও তিনজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহগুলো থানায় রাখা হয়েছে, পরিচয় নিশ্চিতের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ফুলপুর দুর্ঘটনা নিয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাগুলো ছিলো ভয়াবহ। নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলেই প্রাণ হারান। দু’টি দুর্ঘটনারই তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান