Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৩, ৩ এপ্রিল ২০২৫

শ্রীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

শ্রীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১:১৫ মিনিটে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস আসার আগেই বগিটি সম্পূর্ণ পুড়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, আগুনের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এখন পর্যন্ত কেউ আহত হয়েছে কিনা বা কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ