Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি  

প্রকাশিত: ০২:০২, ২৬ জুন ২০২৫

নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার, অতঃপর.....

নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার, অতঃপর.....
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মিদের তথ্য দিতে অনীহা দেখানো হয়।    

গ্রেফতার পুলিশ কনস্টেবলের নাম মো.মোস্তফা খালেদ (৩০)। তিনি বেগমগঞ্জের চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং চট্রগ্রামের জেলার মরহুম আব্দুল গফুরের ছেলে।  

গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদেরর ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। একপর্যায়ে অভিযানে ৪হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মোস্তফাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নেয়া হয়। বুধবার দুপুরের দিকে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।  

তবে এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির সাথে কথা বলেন। তবে তিনি জেলায় কর্মরত আরেক গণমাধ্যম কর্মিকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একই সাথে কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।  

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব