Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪২, ৬ জুলাই ২০২৫

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত অন্তত ১০

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত অন্তত ১০
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের চাকাই হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। বাস খাদে পড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকি মহন্তের ছেলে সুকুমার মহন্ত (৪৬। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকটবর্তী ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়।

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির গতি অত্যধিক ছিলো। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ, মহাসড়কে নিয়মিতভাবে যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসতর্কতা এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। তারা মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানান।

সবার দেশ/এফএস 
 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার