Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ৩১ জুলাই ২০২৫

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১
ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা বিস্ফোরণে মোহাম্মদ রোম্মান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক কর্মী এনামুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিয়মিত মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত রোম্মানকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফ আহমদ। নিহত রোম্মানের বাড়ি সিলেটের সাহেবের বাজার এলাকায়। আহত এনামুল মহালদি এলাকার বাসিন্দা।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের কাজ করছিল চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠানের দুই কর্মী। হঠাৎ চাকা বিস্ফোরণে তারা দুর্ঘটনার শিকার হন।

তিনি বলেন, এটি একটি রুটিন কাজ ছিলো। কোনোও অজানা কারণে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদের হাসপাতালে পাঠানো হয়। বিমানবন্দর বা কোনও বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ