Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:২০, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১২:২১, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৭

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৭
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের একজন শাহজালাল (২৫), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শাহজালাল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।

অন্যজন মো. ফয়সাল হাসান (২৩), পাবনার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে। তাকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জিএমপি ও র‍্যাব অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করেছিল, যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন বলে জানানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ