Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৪, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ০১:২৮, ৯ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যা: গাজীপুরে গ্রেফতার ৪

সাংবাদিক তুহিন হত্যা: গাজীপুরে গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগষ্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

জিএমপির উপকমিশনার রবিউল হাসান জানান, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কেটু মিজান এবং তার স্ত্রী গোলাপীকে গ্রেফতার করা হয়। রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আল আমিন নামে একজনকে। এছাড়া হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে আরও একজনকে র‌্যাব আটক করেছে।

তিনি আরও জানান, গ্রেফতার চারজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত তথ্য পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করায় দেশজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিষয়ে এখন জনমনে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জোরালো হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ