Sobar Desh | সবার দেশ সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৮, ২১ আগস্ট ২০২৫

ঘুষের টাকায় দ্বন্দ্ব, সাভার পৌরসভায় দুই কর্মকর্তার মারামারি

ঘুষের টাকায় দ্বন্দ্ব, সাভার পৌরসভায় দুই কর্মকর্তার মারামারি
ছবি: সংগৃহীত

সাভার পৌরসভায় ঘুষের টাকার ভাগাভাগি নিয়ে দুই কর কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, একটি ফাইলের কাজ এগিয়ে নেয়ার জন্য ঘুষ হিসেবে নেয়া ৫ হাজার টাকা নিয়ে বিরোধের জেরেই এ সংঘর্ষ হয়।

ঘটনাটি ঘটে বুধবার (২০ আগস্ট) দুপুরে পৌরসভা কার্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে দক্ষিণ দরিয়াপুর মৌজার ১১৮ নম্বর হোল্ডিংয়ের মালিক আব্দুল হালিমের নাম পরিবর্তনের জন্য হাকিম আলী সরদার নামে এক ব্যক্তি আবেদন করেন। ফাইলের কাজ এগিয়ে নেয়ার কথা বলে কর আদায়কারী নজরুল ইসলাম হাকিম আলীর কাছ থেকে ৫ হাজার টাকা নেন। বিনিময়ে গ্রাহককে ১ হাজার ১৫০ টাকার রশিদ দেন। তবে টাকা নেয়ার পরও কাজের অগ্রগতি হয়নি।

কাজ সম্পন্ন না হওয়ায় বুধবার দুপুরে ভুক্তভোগী হাকিম আলী কর কর্মকর্তা নাজমুল ইসলামের কাছে অভিযোগ জানান। বিষয়টি শুনে নাজমুল ইসলাম ফাইলের অগ্রগতি নিয়ে নজরুল ইসলামের সঙ্গে কথা বলেন। এ সময় দুই কর্মকর্তার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এতে দুজনেই আহত হন। পরে নজরুল ইসলাম অফিস ছেড়ে চলে যান।

ঘটনার বিষয়ে কর কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, নজরুল ইসলাম আমার ওপর আগে হামলা চালিয়েছে। এরপর আমি আত্মরক্ষার চেষ্টা করি।

এ ঘটনায় সাভার পৌরসভার প্রশাসক মো. আবু বকর সরকার বলেন, দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামকে। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান