Sobar Desh | সবার দেশ সাভার প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০৫, ৩০ জুন ২০২৫

বসুন্ধরা থেকে নিখোঁজ মাহিরাকে সাভারে উদ্ধার

বসুন্ধরা থেকে নিখোঁজ মাহিরাকে সাভারে উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউকে সাভার থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪।

রোববার (২৯ জুন) দিবাগত রাতে সাভারের একটি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মাহিরাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ওইদিন সকাল ৮টার দিকে পরীক্ষা দিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বের হন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা। কিন্তু দীর্ঘ সময়েও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার পরিবার সন্ধ্যায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ মাহিরা, পরিবারের উৎকণ্ঠা

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে মাহিরার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো। বাড়ি না ফেরায় তারা পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যান। তবে সেখানকার কর্তৃপক্ষ জানান, মাহিরা ওইদিন কেন্দ্রে উপস্থিতই হননি।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই নিখোঁজ মাহিরার খোঁজে তারা তৎপর ছিলো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, তা জানার চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী