Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৪, ২৪ আগস্ট ২০২৫

১২ জেলেসহ ট্রলার ধরে নিয়ে গেলো ‘আরাকান আর্মি’

১২ জেলেসহ ট্রলার ধরে নিয়ে গেলো ‘আরাকান আর্মি’
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে ১২ জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলারটি টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তচৌকি বি আর এম-৩ থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমার ভেতর থেকে আটকে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলেরা হলেন—মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং একজন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর জানিয়েছেন, ফেরত আসা কিছু জেলের কাছ থেকে জানা গেছে, নাইক্ষ্যংদিয়া এলাকায় আরাকান আর্মি দুটি স্পিডবোট নিয়ে এসে ট্রলারসহ ১২ মাঝিমাল্লাকে আটক করে। অপহৃত ট্রলারটির মালিকানা সুলতান মাঝির।

এর আগে গত ১২ আগস্ট একই এলাকায়, টেকনাফ-সেন্টমার্টিনের মাঝামাঝি বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা নাইক্ষ্যংদিয়া থেকে আরও পাঁচজন জেলেকে আটক করেছিলো আরাকান আর্মি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ