Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ০১:১৯, ১৩ আগস্ট ২০২৫

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে পাঁচ জেলের অপহরণ ঘটনা। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে এসে নৌকাসহ ৫ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, অপহৃতরা হলেন— মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন, সাবের হোসেন এবং সাইফুল ইসলাম। পাঁচজনই টেকনাফের সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়র পাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র বলছে, এ এলাকায় আগে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে মাঝে মাঝে গোলাগুলির ঘটনা ঘটলেও এবার সরাসরি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। এ ধরনের অপহরণ অতীতে মুক্তিপণ দাবি বা রাজনৈতিক বার্তা দেয়ার কৌশল হিসেবে ঘটেছে।

প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা মিয়ানমারের সীমান্ত কর্তৃপক্ষ এবং বিজিবির মাধ্যমে দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে নাফ নদীর এ অংশে দীর্ঘদিন ধরে জাল ফেলতে গিয়ে জেলেদের মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগও রয়েছে, যা অনেক সময় সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার ঝুঁকি বাড়ায়।

এ ঘটনায় সীমান্তবর্তী মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ