Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ২৫ আগস্ট ২০২৫

অপারেশনের ভয়ে ৯ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

অপারেশনের ভয়ে ৯ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর মিরবক্সটুলায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের ভয়ে ৯ম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত রোগীর নাম ফয়েজ আহমদ (৩০)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) তার মূত্রথলির অপারেশন হওয়ার কথা ছিলো। এর আগের দিন (রোববার দিবাগত রাত) প্রায় দেড়টার দিকে কেবিন থেকে বের হয়ে ফয়েজ হঠাৎ হাসপাতালের পেছনের সিঁড়ি দিয়ে নিচে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই তাকে আইসিউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম মনিরুল ইসলাম জানান, ফয়েজ আহমদ মানসিক রোগী ছিলেন। তিনি যখন লাফ দেন তখন তার স্ত্রী ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। গুরুতর আহত হওয়ার পর আইসিউতে চিকিৎসা দেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে পরিবারের লোকজন তার লাশ নিয়ে গেছেন।

এদিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রোববার রাতে ফয়েজ আহমদ ৯ম তলা থেকে লাফিয়ে পড়েন। পরে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মারা যান। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ