Sobar Desh | সবার দেশ মোঃ নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁ সীমান্তে ১৬ জনকে বিএসএফের পুশইন, বিজিবির উদ্ধার

নওগাঁ সীমান্তে ১৬ জনকে বিএসএফের পুশইন, বিজিবির উদ্ধার
ছবি: সবার দেশ

নওগাঁর পত্নীতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনকৃত ১৬ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস সংলগ্ন এলাকায় ভোর ৫টার দিকে বিএসএফ ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবির টহল দল সীমান্তবর্তী ঘুরকী গ্রামের একটি চা দোকানের পাশ থেকে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন— নাটোর জেলার মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খাঁ (২৫), মুকুল শেখ (২৫), মৃধুল শেখ (২০), সামির (১১), বিনা খাতুন (২৯), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), এলিনা খাতুন (২৮), জান্নাতুল সরকার (১০), জোছনা বেগম (৫০) এবং পাবনার মিরাজ শেখ (১৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়স্বজনের সহায়তায় জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন যাচাই করে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়। পরবর্তীতে বিজিবি আটককৃতদের পত্নীতলা থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে বিজিবি জানায়, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড