Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:০১, ৯ জানুয়ারি ২০২৫

মেঘনায় তুলাতলীর রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে

মেঘনায় তুলাতলীর রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী তিন রাস্তার মোড় থেকে প্রাইমারি স্কুল মোড় হয়ে বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি এলাকার শত শত মানুষের দৈনন্দিন চলাচলের প্রধান মাধ্যম হলেও এর বেহাল অবস্থার কারণে নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশেষ করে তিন রাস্তার মোড় থেকে ব্রিজ পার হয়ে তুলাতুলী প্রাইমারি স্কুল মোড় পর্যন্ত অংশটি এখনও পাকাকরণ হয়নি। দীর্ঘ কয়েক বছর পূর্বে ইট বিছানো হলেও বর্তমানে তা অনেক জায়গায় ভেঙে গেছে। এ পরিস্থিতিতে রাস্তায় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে অটোরিকশা ও সিএনজিচালিত গাড়ি চালকরা এ পথে যেতে অনীহা প্রকাশ করেন।

তুলাতলী এলাকার বাসিন্দা মো. সোহেল রানা বলেন, আমাদের প্রতিদিন এ রাস্তা দিয়ে বাজারে যেতে হয়। কিন্তু রাস্তাটি এতটাই খারাপ যে কোনো গাড়ি দিয়ে যেতে পারি না। বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়, যা খুবই কষ্টকর। এ ছাড়া এলাকার বেশিরভাগ মানুষ তুলাতুলী বাজারে যাতায়াত করেন এ রাস্তা দিয়ে। কিন্তু রাস্তার দুরবস্থার কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানতে পেরেছি। 

তিনি আরও বলেন- জরুরি প্রয়োজনে এ রাস্তায় সন্তানসম্ভবা মহিলা বা যে কোনও রোগী পরিবহন করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ দুরবস্থা তাদের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে বলে জানান তিনি।

অন্যদিকে স্থানীয়রা মনে করছেন, দ্রুত এ রাস্তার সংস্কার হলে যাতায়াতের ভোগান্তি যেমন কমবে, তেমনি এলাকার ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রায় গতি আসবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের একটাই দাবি-শীঘ্রই এ গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার ও পাকাকরণের কাজ শুরু হোক।

এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ জানান, তুলাতুলী তিন রাস্তার মোড় থেকে বাজার পর্যন্ত রাস্তাটি ‘বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো’ শীর্ষক প্রকল্পের আসন্ন চতুর্থ পর্যায়ের ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে প্রাক্কলন পাঠিয়ে দ্রুত কাজ বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

মো. ইব্রাহীম খলিল মোল্লা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা