Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৩, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২৩:০৫, ২৯ ডিসেম্বর ২০২৪

ইউএনও’র উদ্যোগে অঙ্গীকারপত্র

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস। অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত ক্ষতি, নদী ভাঙনের ঝুঁকি এবং কৃষিজমি ধ্বংস হওয়ার শঙ্কায় এ পদক্ষেপ নেয়া হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত ব্যক্তিদের ইউএনও’র অফিসে ডেকে আনা হয়। সেখানে তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারপত্র নেয়া হয়, যাতে তারা ভবিষ্যতে আর এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হন। এ সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন, স্থানীয় ছাত্র প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ অন্যরা।

এ বিষয়ে ইউএনও হ্যাপী দাস বলেন, মেঘনা নদীর পরিবেশ সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বালু উত্তোলনের ফলে শুধু নদীর ক্ষতি হয় না, স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়ে। আমরা নিশ্চিত করব, ভবিষ্যতে এ ধরনের কাজ বন্ধ থাকে।

অভিযান ও স্বাক্ষর কার্যক্রম শেষে অভিযুক্তরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা আর কখনো অবৈধভাবে বালু উত্তোলনে জড়াবেন না।

স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং মনে করছেন, এ ধরনের পদক্ষেপ মেঘনা নদী ও এর আশপাশের এলাকার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন কার্যকর ব্যবস্থা স্থানীয় জনগণের আস্থা বাড়িয়েছে। সবাই আশাবাদী এর মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

মো. ইব্রাহীম খলিল মোল্লা
মেঘনা (কুমিল্লা প্রতিনিধি)

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা