Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ২৮ ডিসেম্বর ২০২৫

ঝিকরগাছা যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

ঝিকরগাছা যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
ছবি: সবার দেশ

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন গুম হয়েছে দাবি করে প্রতিবাদে আজ রোববার (২৮ ডিসেম্বর) উপজেলায় সকাল থেকে বেনাপোল -যশোর মহাসড়ক অবরোধ করেছে স্বজনসহ এলাকাবাসী। 

ঝিকরগাছার লাউজানি এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ারে ভাজি আগুন জ্বালিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন যশোর-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল (মুন্নি)। তিনি যেয়ে নেতাকর্মী ও স্বজনদের আশ্বাস্ত করেন।

গত শুক্রবার ২৬ডিসেম্বর  রাত ৯টার দিকে রাসেল হোসেন নিখোঁজ হন। এরপর ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাসেল হোসেন একজন পরিচিত রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও তার নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না।

এদিকে, অবরোধের কারণে রোববার সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যানবাহনের যাত্রী ও পণ্য পরিবহনকারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা রাসেল হোসেনকে জীবিত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে অনড় অবস্থান নেয়।

এবিষয়ে  ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজালাল আলম   বলেন, ৯টা ৫৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ ছিলো। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তিনি আরও বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন
উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
জাতীয় প্রেসক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা
সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সোয়াল
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ
হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর নয়
সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গ্যাস বাড়িতেও নেই, গাড়িতেও নেই: সারা দেশে তীব্র সংকটে হাহাকার
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ