Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ৬ নভেম্বর ২০২৫

ঝিকরগাছায় ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের দম্পতি আটক

ঝিকরগাছায় ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের দম্পতি আটক
ছবি: সবার দেশ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারে এক দম্পতিকে আটক করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ের প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসেছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন।

আটকরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মোহাম্মদ আলমগীর (৩০) এবং তার স্ত্রী ময়না পাখি (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার ও স্বামী-স্ত্রীকে আটক করে। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে এসেছে। তাদের বিরম্নদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে।

ঘটনার পর আটক স্বামী-স্ত্রীর বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী