Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ২২ আগস্ট ২০২৫

যশোরের ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের মামলায় চার্জশিট জমা

যশোরের ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের মামলায় চার্জশিট জমা
ছবি: সবার দেশ

যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালীর একটি বাগানে নিয়ে নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ।

অভিযুক্ত আসামিরা হলেন-ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত দফতর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। তারা কারাগারে রয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ঝিকরগাছার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী নারী তার শিশুসন্তানকে নিয়ে বেনাপোল আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি মনিরামপুরের উদ্দেশে রওনা হন। পথে ঝিকরগাছার গদখালী বাজারে নামেন ওই নারী। সেখানে একটি ফুলের দোকানে ইয়াসিন আরাফাত নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় ঘটে। দোকানে কথাবার্তার একপর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে আসামি জাবেদ হোসেনের মোটরসাইকেলে তুলে দেন আরাফাত। এরপর অপর ৩ আসামি একটি মোটরসাইকেলে তাদের পিছু নেয়। পরে তারা ওই নারীকে একটি বাগানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

অসুস্থ হয়ে পড়া ওই নারী জাতীয় জরুরি সহায়তার ৯৯৯ নম্বরে ফোন কল করলে ঝিকরগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনাস্থলে ছুটে যান। তিনি ওই নারীকে উদ্ধার করেন। পরে মোবাইল ফোন ট্র্যাক করে সন্ধ্যায় চারজনকে আটক করে। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব