Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

টঙ্গীবাড়িতে বাইক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

টঙ্গীবাড়িতে বাইক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে পড়ে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।

স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিবের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্জয় মাঝি নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ