Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:২০, ৩০ মে ২০২৬

চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার
ছবি: সবার দেশ

পবিত্র ঈদুল আজহার (কোরবানির) পশুর চামড়ার দেশের বাজারে অস্থিরতা ও কম দামের কারণে এবারও ভারত সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। 

পরিস্থিতি মোকাবিলায় যশোরের বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে এবং কোরবানির পর চামড়া পাচারের ঝুঁকি যতদিন থাকবে, ততদিন এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার চলতি বছর গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বাড়ালেও বাস্তবে সে দাম পাচ্ছেন না প্রান্তিক ও মৌসুমি ব্যবসায়ীরা। অনেক বিক্রেতার অভিযোগ, গত বছরের তুলনায় প্রতিটি গরুর চামড়ায় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম দাম পাওয়া যাচ্ছে।

অন্যদিকে ছাগলের চামড়ার বাজারেও ক্রেতাদের আগ্রহ কম দেখা গেছে। ফলে অনেক বিক্রেতা চামড়া বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন।

পবিত্র ঈদুল আজহার দিন শুক্রবার বেনাপোল বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া বাজারে নিয়ে এলেও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না। এতে হতাশা প্রকাশ করেছেন বিক্রেতারা।

কিছু বিক্রেতা জানান, দেশের বাজারে ন্যায্য দাম না পাওয়ায় অনেকেই বেশি লাভের আশায় চোরাকারবারিদের কাছে চামড়া বিক্রির দিকে ঝুঁকছেন। আর এ কারণেই সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সীমান্ত এলাকার বাসিন্দাদের মতে, প্রতিবছর কোরবানির মৌসুমে ভারতীয় বাজারে গরুর চামড়ার চাহিদা ও দাম বেশি থাকায় সীমান্তপথে পাচারের প্রবণতা দেখা যায়। তবে চলতি বছর যাতে কোনোভাবেই চামড়া পাচার না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তাপস কুমার আঢ্য বলেন, চামড়া পাচার প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। সীমান্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা