Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী ২

এনসিপি প্রার্থীর কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে আহত

এনসিপি প্রার্থীর কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে আহত
ছবি: সবার দেশ

নোয়াখালী-২ আসনের (সেনবাগ-সোনাইমুড়ী) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী, ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের কেন্দ্রের প্রধান এজেন্ট মোঃ মনির হোসেনকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে সেনবাগের ৩ নং ডুমুরিয়া ইউনিয়নের ২ নং মতইন ওয়ার্ড কেন্দ্রে এ হামলা ঘটে। আহত মনির হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মতইন গ্রামের আবদুর রবের ছেলে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া জানান, নির্বাচনী প্রচারণার সময় কয়েকশ ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং আগুনে পুড়ে ফেলা হয়েছে। এর আগে সাহাপুরে দলের একজন প্রতিনিধির উপরও হামলা চালানো হয়েছিলো।

জাকারিয়া বলেন, আজ আবার একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমাদের এলাকায় সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ