Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণায় থাকতে পেরে সম্মানিত বোধ করছি: মোনামী

জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণায় থাকতে পেরে সম্মানিত বোধ করছি: মোনামী
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ও এনসিপির নির্বাচনী ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন চৌধুরী মোনামী।

গতকাল অনুষ্ঠিত ওই ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে অংশ নিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মোনামী। ছবির ক্যাপশনে তিনি জামায়াত ও এনসিপির ইশতিহার ঘোষণাস্থলে উপস্থিত থাকতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন বলে উল্লেখ করেন। এতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়।

পোস্টে মোনামী লেখেন, তিনি একাদশ দলীয় জোটের অন্তর্ভুক্ত এনসিপি ও জামায়াত—উভয় দলের ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করেছেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচন গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।

এর আগেও বিভিন্ন ঘটনায় আলোচনায় ছিলেন শেহরীন আমিন চৌধুরী মোনামী। ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে পুলিশের হাতে আটক এক শিক্ষার্থীকে ছাড়াতে গিয়ে আহত হন তিনি। ওই ঘটনার পরই প্রথমবারের মতো ব্যাপকভাবে আলোচনায় আসেন এ ঢাবি শিক্ষিকা।

এছাড়া ডাকসু নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মোনামী। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জন্ম দিলেও পরে হামিম তার কাছে দুঃখ প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্য অবস্থানের কারণে নিয়মিত আলোচনায় থাকছেন শেহরীন আমিন চৌধুরী মোনামী। জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে তার উপস্থিতি ও বক্তব্য সে আলোচনাকে আরও তীব্র করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল