Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৫, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:৪৪, ২৫ জানুয়ারি ২০২৬

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগদান করেন।

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের হাতে হাত রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এসব নেতাকর্মী দলে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে নেতৃত্ব দেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ মোট ১৭ জন নেতা। তাদের নেতৃত্বেই পাঁচ শতাধিক কর্মী যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল হান্নান মাসউদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়—এমন সব দলের মানুষ এনসিপিতে যোগ দিতে পারেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।

তিনি আরও বলেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিদিনই আমাদের দলে যোগদান অব্যাহত থাকবে। এ ১৭ জন সাবেক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলতে চাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার