Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল যাত্রী যাতায়াত বন্ধ

নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল যাত্রী যাতায়াত বন্ধ
ছবি: সবার দেশ

বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, ১৯৪৭ সাল থেকে এ পথে পাসপোর্টযাত্রীরা যাতায়াত শুরু করে। ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কখনও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়নি। ঝড়বৃষ্টি, করোনা কোন কিছুতেই বন্ধ ছিলো না দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার। এ প্রথম ত্রযোদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সরকার এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে সংশ্লিস্ট মহল মনে করছেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচন করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কারণে স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মত নির্বাচনের দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে বলে জানতে পেরেছি।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল করতে পারবেন না। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে পুনরায় দু‘দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক চলবে। অন্যান্য সময়ে বিভিন্ন প্রতিকূলতায় মারাত্মক অসুস্থ যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রাখা হতো। সেটা এবার হচ্ছে না। এবার পুরোপুরিভাবে বন্ধ থাকছে।

বেনাপোল বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে দিয়ে বৃহস্পতিবার দু‘দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে এমন নির্দেশনার একটি চিঠি আমার দফতরে এসেছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার