Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৪, ২৮ জানুয়ারি ২০২৬

এক ঘণ্টা বন্ধ আমদানি-রফতানি

অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দরে মানববন্ধন

অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দরে মানববন্ধন
ছবি: সংগৃহীত

অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দরের কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এর ফলে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এক ঘণ্টা ধরে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া কর্মচারীরা জানান, অফিস সময়ের বাইরে অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসেবে তারা দীর্ঘ ২১ বছর ধরে নিয়মিত অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত দুই মাস ধরে সরকার এ ভাতা বন্ধ করে দিয়েছে। এতে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন বলে দাবি করেন।

কর্মচারীরা আরও বলেন, বর্তমানে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু রাখতে তাদের দায়িত্ব পালন করতে হয়। অথচ সে অতিরিক্ত শ্রমের ন্যায্য পারিশ্রমিক এখন দেয়া হচ্ছে না। দ্রুত অধিকাল ভাতা পুনরায় চালু না করা হলে ভবিষ্যতে বিকেল ৫টার পর থেকে বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন ও কর্মবিরতির কারণে ওই এক ঘণ্টা বেনাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। পণ্য খালাস কার্যক্রম স্থগিত থাকায় বন্দরের ভেতরে ও আশপাশের এলাকায় পণ্যবাহী যানজট সৃষ্টি হয়। এতে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর ওয়্যারহাউস ইনস্পেক্টর শাহাদত হোসেন, হাফিজুর রহমান, নাহিদ পারভেজসহ অন্যান্য কর্মচারী নেতারা। তারা বলেন, দাবি আদায় না হলে শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার