Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ১৬ ডিসেম্বর ২০২৫

বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক

বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল  দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধের সময়  আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল  ইমিগ্রেশন দিয়ে টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন তারা। কাস্টমস স্ক্যানিংয়ের সময় তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ তাদের আটক করে।

আটককৃতরা হলেন-ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্ধার মিস্ত্রি রিনা বৈদ্য (৩৭) ও একই জেলার মৃত সানোয়ার সাহাজির স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধারকৃত টাকাগুলো যথাযথ কাগজপত্র ও প্রমাণ সাপেক্ষে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। উপযুক্ত প্রমাণ ও প্রকৃত মালিক না পাওয়া গেলে টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান,তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এঘটনায় আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে