Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৭, ২২ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:৩০, ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে তিনটি গোডাউন পুড়ে গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত পৌনে ৯টায় আগুন লাগে ও রাত ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় রাত পৌনে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের মাত্রা বেশি হওয়ায় খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটিসহ চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে ঝুট গোডাউনে আগুন লাগার পর আগুনের ধোঁয়া ও লেলিহান আগুনের কুন্ডুলিতে আশপাশের স্থাপনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশের মানুষ বাসাবাড়ি ও প্রতিষ্ঠান ছেড়ে দৌঁড়ে বেরিয়ে যায়। আগুনের ভয়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম
কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
খামেনির দাফন ও শেষ বিদায়ের সূচি ঘোষণা
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার