Sobar Desh | সবার দেশ সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:১৮, ২৪ জুন ২০২৬

আপডেট: ০১:১৯, ২৪ জুন ২০২৬

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও প্রমাণ করলেন বয়স কেবলই একটি সংখ্যা। বিশ্বকাপের মঞ্চে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি পর্তুগালকে বড় জয় এনে দিয়েছেন এ কিংবদন্তি ফরোয়ার্ড। উজবেকিস্তানের বিপক্ষে একতরফা ম্যাচে ৫-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে পর্তুগাল।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত গ্রুপ ‘কে’-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পান রোনালদো। জোয়াও ক্যানসেলোর নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

এ গোলের মধ্য দিয়েই বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়েন রোনালদো। টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লেখান তিনি।

প্রথম গোলের ধাক্কা সামলানোর আগেই ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্ডেস। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধেই ৩-০ গোলের স্বস্তিদায়ক ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

বিরতির পর খেলার গতি কিছুটা কমলেও গোলের ধারা অব্যাহত থাকে। ৬০ মিনিটে উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুভোখিদ নেমাতভর আত্মঘাতে ব্যবধান দাঁড়ায় ৪-০। ম্যাচের ৮৭ মিনিটে বদলি হিসেবে নামা রাফায়েল লেয়াও গোল করে পর্তুগালের বড় জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ ও সুযোগ সৃষ্টিতে স্পষ্ট আধিপত্য ছিল পর্তুগালের। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত নাম ছিলেন রোনালদো। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য একাধিক সুযোগ তৈরি করেন তিনি। যোগ করা সময়ে হ্যাটট্রিকের খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে সে গোলটি বাতিল হয়ে যায়।

জোড়া গোলের মাধ্যমে পর্তুগালের হয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন রোনালদো। এ ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে।

৪১ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এমন পারফরম্যান্স দেখিয়ে রোনালদো আবারও প্রমাণ করলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি এখনও পর্তুগালের সবচেয়ে বড় ভরসা। এ জয়ের ফলে নকআউট পর্বে জায়গা করে নেয়ার পথে আরও শক্ত অবস্থান তৈরি করেছে পর্তুগাল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য