Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩২, ১৮ জুন ২০২৬

আপডেট: ০০:৩২, ১৮ জুন ২০২৬

জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা

মোদি শান্ত, ধীরস্থির এবং জাঁদরেল খেলোয়াড়: ট্রাম্প

মোদি শান্ত, ধীরস্থির এবং জাঁদরেল খেলোয়াড়: ট্রাম্প
ছবি: সংগৃহীত

জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দীর্ঘদিন পর দ্বিপক্ষীয় বৈঠকে বসার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদিকে শান্ত, ধীরস্থির এবং দক্ষ দর–কষাকষিকারক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি নিজে মোদির মতো নন।

বিশ্বনেতাদের মধ্যাহ্নভোজের এক অনানুষ্ঠানিক পর্বে দেয়া মন্তব্যে ট্রাম্প বলেন, 

প্রধানমন্ত্রী মোদির মতো আমি কিন্তু শান্ত বা ধীরস্থির নই। আর তিনি একজন জাঁদরেল খেলোয়াড়। শুধু তার দিকে তাকিয়েই দেখুন।

ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বাণিজ্য, শুল্কনীতি এবং কূটনৈতিক কিছু বিষয়ে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে মতপার্থক্যের আভাস পাওয়া গেলেও ট্রাম্পের বক্তব্যে দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতাই ফুটে উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের এ প্রশংসাসূচক মন্তব্য দুই নেতার সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে আগের দিন তাদের সাক্ষাতে যে আনুষ্ঠানিকতা বেশি চোখে পড়েছিলো, তার বিপরীতে এদিনের মন্তব্য ছিলো অনেক বেশি আন্তরিক।

মঙ্গলবার দুই নেতার বৈঠকের সময় সাধারণত আলোচনার বিষয় হয়ে ওঠা মোদির পরিচিত আলিঙ্গনের পরিবর্তে কেবল করমর্দন করতে দেখা যায়। এতে সম্পর্কের উষ্ণতা কিছুটা কমেছে বলে অনেকেই ধারণা করেছিলেন। তবে পরদিন ট্রাম্পের প্রকাশ্য প্রশংসা সে ধারণাকে নতুন মাত্রা দিয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, নরেন্দ্র মোদিকে ‘টোটাল কিলার’ বা ‘জাঁদরেল খেলোয়াড়’ হিসেবে অভিহিত করার ঘটনা এ প্রথম নয়। এর আগেও দর–কষাকষিতে মোদির দৃঢ়তা ও কৌশলী অবস্থানের প্রশংসা করতে একই ধরনের শব্দ ব্যবহার করেছিলেন ট্রাম্প।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, মোদি আমার ভালো বন্ধু। তিনি চমৎকার একজন মানুষ। তাকে দেখলে আপনার নিজের বাবার মতো মনে হবে। তিনি খুবই অমায়িক, কিন্তু দর–কষাকষির টেবিলে তিনি একজন জাঁদরেল খেলোয়াড়।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনীতিতে ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যও ইঙ্গিত দিচ্ছে যে, বিভিন্ন নীতিগত মতভেদ থাকা সত্ত্বেও ওয়াশিংটন ও নয়াদিল্লির শীর্ষ নেতৃত্বের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধার জায়গাটি এখনও অটুট রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী
এনবিআরকে বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
ঘুমের মধ্যেই বলিউড অভিনেত্রীর মৃত্যু
ওমানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আজ
বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য