Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা: বিএনপি-জামায়াতের ১৬ জন আটক

ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা: বিএনপি-জামায়াতের ১৬ জন আটক
ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় একটি ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, এবং বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ১৬ নেতাকর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন।

পরে ঘটনাস্থলে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির সাতজন ও জামায়াতের নয়জন রয়েছে।

ইউএনও সৈয়দ ফারহানা পৃথা জানান, ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য তিনজনকে মুচলেকা নিয়ে ছাড়ার পর কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা