Sobar Desh | সবার দেশ লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ওমরা

ওমরা
ছবি: সংগৃহীত

সৌদি আরব–এ ওমরা পালন শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ একই পরিবারের পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা মদিনা শহর থেকে আভা যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন—লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের নলচারা এলাকার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), তার স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯) এবং তাদের তিন কন্যা মেহের আফরোজ (১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা (২)। দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রাইভেটকারের চালক বাবর (২৬)ও। বাবর একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, পবিত্র ওমরা পালন শেষে তারা সড়কপথে আভায় ফিরছিলেন। পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত মিজানুর রহমানের বাবা শহীদুল্লাহ ও বড় ভাই বাহারুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং লাশ দেশে আনার সিদ্ধান্ত হলে স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

অন্যদিকে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
জিইউকে মাদকাসক্ত কেন্দ্রে যুবককে অমানবিক নির্যাতন
ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির কসাই আটক
স্বপ্নের যাত্রার সূচনা, প্রস্তুত সংসদ
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় নয়: জামায়াত আমির
নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই চূড়ান্ত: নাহিদ ইসলাম
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার পূর্ণ বিদায়ী ভাষণ
চিঠি দিয়ে ক্ষমা চেয়ে মহিমান্বিত হলেন উপদেষ্টা
২৮ বাংলাদেশি জেলেসহ ট্রলার নিয়ে গেলো ভারতীয় কোস্টগার্ড
সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ে সাজানো ফল: মামুনুল হক
টিউলিপকে ফেরাতে প্রত্যর্পণ চাইবে ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য: বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা
আরাকান আর্মির কবল থেকে মুক্ত ৭৩ জেলে
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৫৯
বগুড়া-৬ ছাড়ছেন তারেক রহমান
রমজানজুড়ে খোলা থাকছে স্কুল