Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনা ও সন্তানদের ৩০ কাঠা জমির দলিল আদালতে দাখিল

শেখ হাসিনা ও সন্তানদের ৩০ কাঠা জমির দলিল আদালতে দাখিল
ছবি: সংগৃহীত

ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্প সংক্রান্ত জমি জালিয়াতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তান সংক্রান্ত ৩০ কাঠা সরকারি জমির দলিল আদালতে দাখিল করা হয়েছে। স্থানীয় সাব রেজিস্ট্রারের মাধ্যমে দলিল পেশ করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে প্লট জালিয়াতি মামলার পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন দুইজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং ৯ জন অন্যান্য সাক্ষী। এসময় পূর্বাচল ও ধানমণ্ডির সুধাসদনের প্লটের মালিকানার নথি দাখিল করা হয়।

এর আগে তিনটি মামলার বিভিন্ন ধাপে মোট ৪৫ জনের বেশি সাক্ষী সাক্ষ্য দেন। চতুর্থ দিনে ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তা সহ ৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। প্রথম দিন (১১ আগস্ট) তিনজন বাদী, ২৬ আগস্ট ১৭ জন এবং ২ সেপ্টেম্বর ১৮ জন সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন।

দুদক অভিযোগ করেছে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত পৃথক তিনটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে আসামি করা হয়েছে। এর আগে, ৩১ জুলাই আদালত মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার শুরুর আদেশ দেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য