Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ১ ডিসেম্বর ২০২৫

কারাদণ্ড ও জরিমানার আদেশ আদালতের

শেখ রেহানার পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিল

শেখ রেহানার পূর্বাচলের প্লট বরাদ্দ বাতিল
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মৃত্যদন্ডপ্রাপ্ত খুনের আসামি হাসিনার বোন শেখ রেহানার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরাদ্দকৃত ১০ কাঠা সরকারি প্লট বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

আদালত রেহানার ৭ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকার জরিমানারও আদেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। একই রায়ে আদালত শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, এবং রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকার জরিমানা, যা অনাদায়ে ছয় মাসের কারাভোগের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়া হয়েছে। এ মামলায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজউক-এর সাবেক চেয়ারম্যান ও বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সহ মোট ১৭ জনকে আসামি করা হয়। আদালত তাদের প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে ছয় মাস কারাভোগের নির্দেশ দেন।

২০১৩ সালের ১৩ জানুয়ারি দুদকের করা মামলার তদন্ত শেষে ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে রায়টি ঘোষণা করা হয়। আদালত মামলার যুক্তি উপস্থাপনের পর ১ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা