Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ২২ জানুয়ারি ২০২৫

সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফাইল ছবি

দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। 

বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ শ্রম আইন (ফৌজদারি) মোকদ্দমা নম্বর ১৬৭/২০২৪ অনুযায়ী তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রোকেয়া রহমান এ আদেশ জারি করেন। পৃথক তিনটি মামলায় আবেদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

শ্রম আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি পৃথক মামলায় সমন জারির জন্য দিন ধার্য থাকলেও আসামি আবেদ খান অনুস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

দৈনিক জাগরণের তিন সংবাদকর্মী মো. তাজুল ইসলাম, মো. খোকন মিয়া ও মো. মোরসালিন তাদের প্রাপ্য পাওয়া বুঝে পেতে শ্রম আদালতে মামলাগুলো করেন।

শ্রম আদালতে করা মামলার বাদী তাজুল, খোকন ও মোরসালিন বলেন, ঘোষণা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হলেও বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি বুঝিয়ে দেয়া হয়নি। বারবার তাগাদা দেয়ার পরও কোনো সাড়া না পেয়ে প্রাপ্য পাওয়া পেতে আদালতের আশ্রয় নেয়া হয়। আদালতে সব কাগজ-পত্র জমা দেয়া হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা ন্যায়বিচার পাবো। সঙ্গে আর্থিক প্রাপ্যও বুঝে পাবো।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে সরকারি বাড়ি দখলের অভিযোগে উচ্চ আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। আবেদ খানের বিরুদ্ধে সাংবাদিকদের পাওনাদি বুঝিয়ে না দেয়ার অভিযোগে আওয়ামী লীগের আমলে রাজপথে আন্দোলন ও মানববন্ধন হয়েছে। এ ছাড়া একই আদালতে তার বিরুদ্ধে আরও ৫টি মামলা বিচারাধীন রয়েছে। আবেদ খানের বিরুদ্ধে নিজ জেলা সাতক্ষীরায় ভাই-বোন ও স্বজনদের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা