Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:৪০, ১৫ নভেম্বর ২০২৫

ছাত্রদের যৌন নিপীড়নের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে

ছাত্রদের যৌন নিপীড়নের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে ছাত্রদের দীর্ঘদিনের যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তাকে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

আদালতে জামিন আবেদন খারিজ

শুক্রবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মেহেদী হাসান মিলন এ মামলার তদন্ত চলমান থাকার কথা জানিয়ে এরশাদ হালিমকে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করেন।

শেওড়াপাড়ার বাসা থেকে রাতেই গ্রেফতার

এর আগের দিন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেফতার করে পুলিশ। পরে ভুক্তভোগী এক শিক্ষার্থী মিরপুর মডেল থানায় যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় অভিযোগ, টিএসসিতে সংবাদ সম্মেলন

অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে বছরের পর বছর ধরে ছাত্রদের যৌন হয়রানির অভিযোগ বৃহস্পতিবার বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ফেসবুকে বিভিন্ন পোস্টে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

রাতেই টিএসসির সাংবাদিক সমিতিতে কয়েকজন শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। তাদের মধ্যে একজন শিক্ষার্থী নিজে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেন এবং ঘটনার বর্ণনা প্রকাশ করেন।

অভিযোগের পরই পুলিশ অভিযান চালিয়ে অধ্যাপক হালিমকে আটক করে। মামলার শুনানিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড