Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ১৫ নভেম্বর ২০২৫

উপাচার্যকে ১৫ মিনিটের আলটিমেটাম শিক্ষার্থীদের

যৌন হয়রানিতে অভিযুক্ত অধ্যাপককে বরখাস্তের দাবিতে উত্তাল ঢাবি

যৌন হয়রানিতে অভিযুক্ত অধ্যাপককে বরখাস্তের দাবিতে উত্তাল ঢাবি
ছবি: সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয় ঘেরাও করে কঠোর বিক্ষোভ শুরু করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ মিনিটের আলটিমেটাম ঘোষণা করে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানি করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার পরদিন থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যার পর ক্যাম্পাসে মিছিল বের করে তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। বিক্ষোভকারীরা বলেন, অভিযুক্ত অধ্যাপককে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং যৌন হয়রানির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীরা আরও জানান, উপাচার্য বা প্রশাসনের কোনো প্রতিনিধি ১৫ মিনিটের মধ্যে তাদের সামনে এসে ব্যাখ্যা দিতে হবে—অভিযোগের পর বিশ্ববিদ্যালয় কী পদক্ষেপ নিয়েছে এবং পরবর্তী ব্যবস্থা কী হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড